বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদলের ৪ নেতাকে আটক করেছে। বৃহস্পতিবার এ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বাগেরহাটের আদালতে প্রেরণ করেছে । আটককৃত ছাত্র দলের নেতারা হলেন, জেলা ছাত্র দলের সহ সভাপতি জাকির হোসেন, রাজিবুল ইসলাম রনি, যুগ্ম সাধারন সম্পাদক শোয়েবুর রহমান সাদ্দম ও বাগেরহাট সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব এম এফ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব । এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছন, বাগেরহাট জেলা ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজ ও সাধারন সম্পাদক আলী সাদ্দাম আহম্মেদ দীপ। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানাযায়, বিএনপি নেতাকর্মীদের দমন করতেই পুলিশের এ অবৈধ গ্রেফতার অভিযান । আমরা পুলিশের এ অবৈধ কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি চাই । #