বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলার সোনাকুড় গ্রামের ৭০ বছরের বৃদ্ধা কর্তৃক একই সাথে ৩ মেয়ে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আজহার আলি মোল্লাকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ ।গত ৩০ জুলাই দুপুর আনুমানিক দেড় টার দিকে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুড় গ্রামে ঘটনাটি ঘটে। চরসোনাকুড় গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে আজাহার মোল্লা (৭০) ঐ ৩ শিশুকে ফাঁকা নিজ বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন।
ঘটনার পর ভিকটিম এর পিতা আলম শেখ বাদী হয়ে অভিযুক্ত আজাহার মোল্লার বিরুদ্ধে ১ আগষ্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩ ) এর ১০ ধারায় মামলা রুজু করেন । কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহসীন হোসেন জানান, ঘটনার পর থেকে আসামি পুলিশি গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক ছিল। মামলা রুজুর পর থেকে আসামিকে গ্রেপ্তারের জন্য কচুয়া থানা সহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় অভিযান করে পিরোজপুর জেলার রাজারহাট এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় কচুয়া থানা পুলিশ আসামীকে গ্রেফতার করে।