• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের মোংলায় বজ্রপাতে এক শ্রমিক নিহত

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের মোংলায় ড্রেজারে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,মোংলা শিল্প এলাকার বালুর মাঠ ভরাটের কাজ করার সময় বজ্রপাতে ২ জন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা এনামুল শেখ কে উদ্ধার করে দিগরাজ ব্যাংক রোডের চপলা রহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস জানান, নিহত এনামুল শেখ (৩৫) রামপালালের রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মোঃ ফজিলত শেখের পুত্র। আহত মিলন শেখ (২২) মোংলার গোয়ালের মাঠ মোঃ রেজাউল শেখ এর পুত্র।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন জানান, বজ্রপাতে একজন মরা গেছে। এ ঘটনার খবর পাওয়ায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category