• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাঘা পৌর নির্বাচনে জামানত হারালেন দুই মেয়র প্রার্থীসহ ১৬ জন

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

নির্বাচনের বিধি মোতাবেক প্রদানকৃত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন,রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ ১৬ জন।
জামানত হারানো দুই মেয়র প্রার্থীরা হলেন- দলীয় প্রতীক বিহীন পৌর বিএনপির সভাপতি (বহিস্কৃত)কামাল হোসেন (কম্পিউটার),নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস (মোবাইলফোন)। এই দুই মেয়র প্রার্থী ছাড়াও জামানত হারিয়েছেন- সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সহ ১৪ জন । এরা হলেন-সংরক্ষিত মহিলা আসন ২ এর মোসাঃ রঞ্জনা বেগম(চশমা), ৩ এর পাপিয়া সুলতানা(দ্বিতল বাস),মোসাঃ রিনা খাতুন(আনারস)। সাধারন ওয়ার্ড কাউন্সিলর-১ এর রাশিদুল ইসলাম(ডালিম),২ এর রেজাউল করিম(ডালিম),৩ এর মোঃ সজল আহমেদ(টেবিল ল্যাম্প),মোঃ সাইফুল সেখ(পাঞ্জাবি),৪ এর মোঃ আরিফুল ইসলাম(টেবিল ল্যাম্প),মোঃ মাহাবুল ইসলাম সুমন(ব্লাকবোর্ড),৫ এর মোঃ আমিরুল ইসলাম(ডালিম),মোঃ মিজানুর রহমান(উটপাখী),৬ এর মোঃ ফিরোজ আলী(ডালিম),মোঃ মহিদুল ইসলাম((টেবিল ল্যাম্প) ও ৮ নম্বর ওয়ার্ডের মোঃ মিজানুর রহমান(পানির বোতল)।
সদ্য সমাপ্ত নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ মোট ৫৪ জন প্রতিদ্বদ্বিতা করেছেন। ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ৩৬ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদপ্রার্থী ১৩ জন।

গত ২৯ ডিসেম্বর বৃহসপতিবার বাঘা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোট গ্রহণ শেষে রাত ১০ টার দিকে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, পৌর নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২৪ হাজার ১১০ এবং বাতিল ভোট ১৬৯টি। মোট ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ৬৬৯।

বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ৫,৮৪৬ ভোট বেশি পেয়ে পৌরসভার মেয়রের আসনে বসতে যাচ্ছেন আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। তিনি ‘জগ’ প্রতীকে ভোট পেয়েছেন ১২০৩৩। আক্কাছ আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।
জামায়াতের স্বতন্ত্র প্রার্থী সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম ‘নারিকেল গাছ’ প্রতীকে পেয়েছেন ৩,৪৮৫ ভোট, বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন‘কম্পিউটার’প্রতীকে পেয়েছেন ১,৯৮৩ ভোট। অন্যদিকে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলীর পাওয়া ভোটের চেয়ে ১১ হাজার ৬১১ ভোট কম পেয়ে ৫ম হয়েছেন ভোট পাগল ইসরাফিল বিশ্বাস। তিনি ‘মোবইল ফোন’ প্রতীকে পেয়েছেন ৪২২ ভোট। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category