• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘার বিনোদপুর বাজারে পরিচয়বিহীন ব্যক্তির মৃত্যু! উদ্ধার করে মর্গে পাঠালো পুলিশ

দিনকাল বিডি / ৮৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে থাকা পরিচয়বিহীন ৫০ বছর বয়সের সেই ব্যক্তি মারা গেছে। বুধবার (১৮/০৬/২০২৫ইং) দুপুরে অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা তাকে পাগল হিসেবে জানতেন। থাকতেন বিনোদপুর বাজারের সরকারি বিল্ডিং এর বারান্দায়। মঙ্গলবার(১৭-০৬-২০২৫) দিবা-গত রাতের কোন এক সময়ে সেখানেই মারা যান বলে ধারনা স্থানীয়দের।
ওই বাজারের সাথী বস্ত্রালয়ের মালিক মো: সবুজ জানান, প্রায় ৮ মাস ধরে বাজারে ছিল। চা ব্যবসায়ী লালন জানান, সকালে তিনি তার স্টলে এসে দেখেন পরিচয়বিহীন বাজারে থাকা লোকটি মরে পড়ে আছে। বাজার কমিটির সভাপতি মামুন হোসেনকে বিষয়টি অবগত করেন। মামুন হোসেন জানান, বিষয়টি ইউএনও ও থানাকে অবগত করেন। পরে ইউএনওর প্রতিনিধি ও বাঘা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেখান থেকে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুল এ প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান জানান, পরে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে সনাক্তের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category