বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আমবাগানের একটি গাছ থেকে অজ্ঞাত একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে। বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মজিবুর রহমানের আমবাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসি। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে আতœহত্যার বিষয়ে কেউ কিছুই বলতে পারছেনা। স্থানীয়দের ভাষ্য, সে কিছুদিন থেকে এলাকায় বিভিন্ন দোকানে দোকানে চেয়ে খাচ্ছিল।
বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গায়ে ছাই রংগের পাঞ্জাবী ও পরনেসাদা চেকের লুঙ্গি ছিল। গায়ের রং কালো। মাথার কালো চুল গুলো এলো মেলো ছিল। এ বিষয়ে বাঘা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।রিপোর্ট পাওয়া গেলে মৃত্যু ও সঠিক কারণ জানা যাবে।##