• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাঘায় সাংবাদিক গফুর মারা গেছেন

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
সিনিয়র সাংবাদিক ডাঃ আবদুল গফুর প্রামানিক বুধবার (১০ জুলাই ২০২৪ ইং) রাত ৮টা ১৫ মিনিটে নিজ বাড়ি বাঘা উপজেলার আড়ানী জোতরঘু গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিঁনি হৃদরোগ,উচ্চ রক্তচাপ ও বহুমুত্র রোগে ভুগছিলেন। পেশায় হোমিও চিকিৎসক আব্দুল গফুরের জীবদ্দশায় প্রায় ৪০ বছর সাংবাদিকতা পেশায় থেকে রাজশাহীর দৈনিক বার্তাসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বাঘা প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সদা হাস্যেজ্জল ব্যক্তি আব্দুল গফুর এলাকার বাইরেও হোমিও চিকিৎসক ও সাংবাদিক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন । মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে,৩মেয়ে সহ বহু গৃনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুতে জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুলাই ২০২৪ ইং) সকাল ১০টায় আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে তাঁর জানাজার নামাজ শেষে আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে। আব্দুল গফুরের মৃত্যুতে, বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category