• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বাঘায়কাফনের কাপড় চুরি করতে মরদেহ উত্তোলন! দাফনের একদিন পর মরদেহ পাওয়া গেল বাঁশঝাড়ে,

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মরদেহ দাফনের একদিন পর শনিবার(২০-০১-২০২৪) সকালে বাঁশঝাড়ে পাওয়া গেলো মরদেহ।মৃত নারির নাম সুকোদা বেওয়া (৯০)। বৃহস্পতিবার দুপুরে তাকে দাফন করা হয়েছিল। সে আড়ানী চকরপাড়া গ্রামের মৃত ছলেমান হোসেনের স্ত্রী। তিন বছর আগে তার স্বামী মারা গেছে। ছেলেরাই তাকে দেখাশুনা করতেন।কাফনের কাপড় চুরি করতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৯-০১-২০২৪) দিবাগত রাতের কোন এক সময়ে কবর থেকে মৃত দেহ উত্তোলন করা হয়। উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া কবরস্থানে এই ঘটনা ঘটেছে।

সুকোদা বেওয়ার মেঝ ছেলেজমির উদ্দিন জানান, শনিবার ফজর নামাজ শেষে মায়ের কবরে গিয়ে দেখেন,কবরস্থান ঘেরাবাঁশের চেগার খোলা ও মাটি খোড়া। স্থানীয়দের নিয়ে কবর থেকে প্রায় ৩০০ মিটার উত্তর দিকে বাঁশের ঝাড়ের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সেখানে দেখেন, যে কাপড় দিয়ে কবরে দাফন করা হয়েছিল, শরীরে কাফনেরসেই কাপড় নেই।

তার ভাষ্য,৫ টুকরো কাফনের মধ্যে বড় দুই টুকরো চুরি করে নিয়ে গেছে। পরে বাজার থেকে কাফন কিনে ওই কবরে পুনরায় দাফন করা হয়েছে। কারা এ ধরনের কাজ করতে পারে তা নিয়ে এলাকায় চলছে বিস্তর আলোচনা সমালোচনা।

আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও চকরপাড়া গ্রামের লিটন হোসেন বলেন,বিষয়টি জানার পর, কবরস্থানে গিয়ে দেখেন লাশ উঠানো এবং তার দাফন করা পুরো কাপড় শরীরে ছিলনা। এলাকার লোকজনের বরাদ দিয়ে তিনি জানান,কুসংস্কারপন্থী যাদুকরী কিংবা নেশা খোররা এ ধরনের কাজ করতে পারে বলে ধারনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category