• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি খায়েজ আহম্মেদ একজন দল নিবেদিত প্রাণ-ই বটে: শুভ কামনা তার জন্য

দিনকাল বিডি / ১০৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: খায়েজ আহম্মেদ মেম্বার নামে এক নামে যাকে দল-মত নির্বীশেষে সবাই যাকে চিনেন! তিনি একাধারে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং পরবর্তীতে বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র ও সভাপতি। নিঃস্বার্থ ও দল নিবেদিত আপাদমস্তক এক বিএনপি’র নেতা তিনি। অদ্যকার হাইব্রিড নেতাদের পদভারে হয়তো বা সেই প্রবীণ ও দল নিবেদিত প্রাণ খায়েজ আহম্মেদ এর নাম ও হয় তো বা ভুলে যেতে বসেছেন কেউ কেউ! সেই যে ছিলেন তিনি এখনো রয়েছেন তাবত বিএনপি’র পতাকাতলে।
বয়স একটু বাড়লে ও কিন্তু বয়সের ভারে একেবারেই ন্যুজ নয়। রোগ-শোক্ এবং পারিপার্শ্বিক পরিবেশ-পরিস্থিতির রোষানলে পড়ে অনেকটা নিজেকে গুটিয়ে নিলে ও কিন্তু অন্তর থেকে ‘শহীদ জিয়াউর রহমান এর নাম-নিশানা এখনো মুছে যায়নি! বিএনপি’র পতাকা কে এখনো আঁকড়ে ধরে রেখেছেন মনের মণি কোঠায়। যার যৎকিঞ্চিৎ হলে ও প্রমাণ বহন করে দল সম্পর্কিত আলাপচারিতায়।
বয়সে একটু বড় হলে ও তৎ সময়ের রাজনৈতিক সু’বাতাসের সুবাদে এ প্রতিবেদক ওই মানুষটির অতি কাছে থেকে মিলে-মিশে রাজনীতি করে আসার প্রেক্ষাপটে এখনো সেই সম্পর্ক বিদ্যমান।
হঠাৎ দেখা ও কথা হয় বারইয়ারহাট। কথা প্রসঙ্গে অতিত জীবনের রাজনৈতিক সম্পর্কায়িত বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আজকের বিএনপি’র রাজনীতি ও বিএনপি’র মধ্যে নেতা-কর্মীর উপছে পড়া ভীঁড় যেনো অতিতকে হার মানায় চায়! তথাপি, ওই ভালো ও দল নিবেদিত মানুষ গুলোর কথা আজকের বিএনপি’র নেতা-কর্মীরা মনে রাখলে ভালো হয় বলে অতিশয় আনন্দচিত্তে বলা যেতে পারে।
খায়েজ আহম্মেদ এর মতো দল নিবেদিত প্রাণ অতিতের সেই সব নেতা-কর্মীদের মূল্যায়ন করে যাওয়ার মাধ্যমে দলের লাভ বৈ ক্ষতি নয় বলে দলের সকল স্তরের নেতা-কর্মীদের মনে রাখা উচিত বলে অনেকেই মনে করেন।
মনগত ভাবে খায়েজ আহম্মেদ এর মতো দল নিবেদিত প্রাণ সবার জন্য শুভ কামনায় দীর্ঘ হায়াত প্রত্যাশিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category