• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ভালুকায় শিশুর মরদেহ উদ্ধার।

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

আবু ইউসুফ ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় নদীতে পরে শাকিব নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শাকিব (১১) উপজেলার কাই চান গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে শাকিব বিরুনীয়া ইউনিয়নের পাচঁবাকা সুতিয়া নদীর পারে যায় তার বাবা ও চাচার সাথে। তার বাবা ও চাচারা তাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে মাছ দরতে চলে যায়।

মাছ ধরা শেষে শাকিবের বাবা বাড়ি ফিরে তার ছেলেকে বাড়িতে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের সন্দেহ হয় শাকিব নদীতে পরতে পারে। তারা খুঁজে না পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দিলে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে শাকিবের সন্ধান মেলেনি । পরে মঙ্গলবার ভোরে শাকিবের লাশ নদীতে ভেসে উঠে স্থানীয়রা লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, আমরা রাতে অনেক চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করতে পারিনি, সকালে নদীতে লাশ ভেসে উঠে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category