• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ভূরুঙ্গামারীতে লাশ উদ্ধারের ঘটনায়, ঢাকা থেকে প্রধান আসামী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক যুবককে হত্যার ঘটনায় ঢাকা থেকে প্রধান আসামী শফিকুল ইসলাম শফি (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শফিকুল ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের আঙ্গারীয়া এলাকার ঝালেম উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, হত্যার কয়েকদিন আগে শাহীন আলম (৩৫) এর একটি স্মার্ট ফোন চুরি হয়। গত ১৩ অক্টোবর সন্ধ্যায় চুরি হওয়া মোবাইলটি ফেরৎ দেবার কথা বলে বারাইটারী এলাকার সনাতন পাড়ার একটি সুপারি বাগানে শাহিন আলমকে ডেকে আনেন গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শফি। সেখানেই শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে শফি। পরে শাহিনের লাশ বস্তায় ভরে বারাইটারী এলাকার সনাতন পাড়ার একটি ধান ক্ষেতে ফেলে দেয়া হয়। স্থানীয়রা রোববার (১৫ অক্টোবর) সকালে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সিদ্দিক আলম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শনিবার(২১ অক্টোবর) সকালে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারি পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম জানান, গত শুক্রবার ঢাকার মিরপুর থানার দোয়ারীপাড়া এলাকা থেকে প্রধান আসামী শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার করা হয়। মোবাইল চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। শফি হত্যাকান্ডের সাথে জড়িত ছিল বলে প্রাথমিক স্বীকারোক্তিতে সে জানিয়েছে। তার স্বীকারোক্তিতে হত্যাকান্ডের স্থান ও আলামত সংগ্রহের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category