• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মমিনপুর মাজার শরীফ হাফিজিয়া মাদ্রাসার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন

দিনকাল বিডি / ২৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

মোঃ আতাউর রহমান
প্রতিনিধি লালপুর( নাটোর)
নাটোর জেলার লালপুর উপজেলার মমিনপুর মাজার শরীফ হাফিজিয়া মাদ্রাসার চারতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য( লালপুর- বাগাতিপাড়া) বীরমুক্তিযোদ্বা মোঃ আবুল কালাম আজাদ। শনিবার ২৯শে অক্টোবর সকাল ১১টার সময় উক্ত মাদ্রাসার সভাপতি ওয়াহেজ্জামান সরকারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান সরকার প্রতিটি প্রতিষ্ঠানে বিল্ডিং করে দিচ্ছে যেন ছাত্র ছাত্রীরা লেখাপড়ার ভালো পরিবেশ পায়। কারন শিক্ষা প্রতিষ্ঠানে ভালো পরিবেশ থাকলে লেখাপড়ার প্রতি মনোযোগী হবে। মমিনপুর মাজার শরীফ হাফিজিয়া মাদ্রাসার চারতলা ভবনে ছাদ ঢালাইয়ের মাধ্যমে শিক্ষক ছাত্র ছাত্রীরা ভালো পরিবেশের মাধ্যমে যে সুযোগ পেলো তেমনি সরকারের উন্নয়নগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লালপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু, বিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু, আওয়ামী লীগ নেতা গোলাম মর্তুজা বাবু,অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান,অধ্যক্ষ মোঃ ইসমত হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ আমজাদ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category