• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মহাদেবপুরে চাঞ্চল্যকর জবাই করে হত্যা মামলায় তিনজন গ্রেফতার

দিনকাল বিডি / ১৮৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে জবাই করে হত্যাসহ আলামত ধ্বংসের উদ্দেশ্যে মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার চাঞ্চল্যকর মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে লাশ বহনে ব্যবহৃত অটো ভ্যান উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৮ জানুয়ারী মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউপির কোতালী গ্রামের গুলজার হোসেনের পুত্র মামুনুর রশিদ, মৃত ইসমাইল হোসেনের পুত্র রুবেল হোসেন ও মৃত আবুল কালাম আজাদের পুত্র রাজু হাসান। মঙ্গলবার দুপুরে মহাদেবপুর থানার ওসি মোঃ হাশমত আলী এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, গত ১৫ ডিসেম্বর আসামীগণ রাতের অন্ধকারে একই গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে নৃশংস ভাবে জবাই করে হত্যার পর উপজেলার রাইগাঁ ইউপির কালনা-খলিশাকুড়ি পাকা রাস্তায় কালভাটের নিচে পলিথিনে মোড়ানো লাশ রেখে যায়। পরদিন তার স্ত্রী নাছিমা খাতুন
বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে মাঠে নামেন পুলিশ।পরে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার ওসি হাশমত আলী, এস আই
আসাদুজ্জামানসহ থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠন করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে ওইদিন ভোরে অভিযান চালিয়ে আসামীদের নিজ নিজ বাড়ি থেকে
গ্রেফতার করা হয়েছে।ওসি হাশমত আলী আরো জানান, আসামীরা অত্যন্ত সুকৌশলে
হত্যাকান্ডটি ঘটিয়ে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য লাশটি পত্নীতলা থানা এলাকা থেকে পাশ্ববর্তী মহাদেবপুর থানা এলাকায় ফেলে যায় এবং আলামত ধ্বংসের উদ্দেশ্যে মৃতের
ব্যবহৃত মোটরসাইকেলটি মহাদেবপুর থানার চেরাগপুর ইউনিয়নের ধনজইল গ্রামের মাঠের মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। হত্যাকান্ডের পর লাশ গুম করার কাজে ব্যবহৃত অটো চার্জারটি উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category