• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মহাদেবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার যৌন হয়রানির অভিযোগ

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ উঠায় উপজেলা শিক্ষাঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা গত ৫ ফেব্রæয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দেন। সূত্রে মতে উপজেলার চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জনের মধ্যে ৪ জনই নারী শিক্ষক।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসাইন তার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকাসহ ম্যানেজিং কমিটির নারী সহ-সভাপতির সঙ্গে অশালীন আচরণ যৌন নিপীড়ন, যৌন উত্তেজক কথা বলা এবং জ্যেষ্ঠ শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ করা হয়। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাদের অভিযোগ, ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকারা সন্তান নিতে চাইলে প্রধান শিক্ষকের অনুমতি, অন্যত্র বদলি হতে স্বামীকে ডিভোর্স দেয়াসহ নানা শর্ত জুড়ে দেন।

ওই প্রধান শিক্ষকের এসব অনৈতিক কুপ্রস্তাবে রাজি না হলে সকল শিক্ষিকাদের হাতে পাতলা কাগজ ধরিয়ে দিয়ে স্কুল থেকে বের করে দেয়ার হুমকি দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। এ বিষয়ে চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসাইন মুঠোফোনে বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে এসব অভিযোগ তুলে তাকে হেউ প্রতিপূর্ণ করার চক্রান্ত করছে।

অভিযোগের সত্যতা স্বীকার করে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে দ্রæত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল ১৬ ফেব্রæয়ারি বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই অভিযোগের তদন্ত দ্রæত সময়ের মধ্যে শেষ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category