• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মহানগরীতে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১২টায় রাজপাড়া থানার আপেল ডেকোরেটর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও তাস উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ বাবু (৪৯), মোঃ মাঝহারুল ইসলাম মিলন (৩৮), মোঃ মনিরুজ্জামান আলম এলোন, মোঃ মোকলেছ (৩২) ও মোঃ লিটন (৪৫)। তারা সকলেই রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।
এ ব্যপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category