• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মহানগরীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড-সহ বিভিন্ন অপরাধে ২জন আ’লীগ সদস্য-সহ গ্রেফতার- ১১

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী: ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐ-সহ বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো: আওয়ামী লীগের সদস্য এসএস আয়নাল হক (৫৯) ও মো: লুৎফর রহমান ওরফে তারেক (৪০), এসএস আয়নাল হক, সে মহানগরীর চন্দ্রিমা থানার নামোভদ্রার মৃত শামসুল হকের ছেলে। (বর্তমানে পবা থানার কাঁঠালপাড়ার বাসিন্দা) এবং লুৎফর রহমান শাহমখদুম থানার হরিষা ডাইং গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category