• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

মহানগরীর দেওয়ানপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী বিবিজান গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে মোসাঃ জেসমিন
খাতুন ওরফে বিবিজান (৪২), নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার
করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৭টায় কাটাখালী থানার দেওয়ানপাড়া
মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোসাঃ জেসমিন খাতুন ওরফে বিবিজান (৪২), সে মহানগরীর
কাটখালী থানার মীরকামারী গ্রামের মোঃ বেল্লাল হোসেনের স্ত্রী।
শুক্রবার (২ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত
উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী
থানা পুলিশ জানতে পারেন, কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে এক মহিলা
গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে
অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাটাখালী থানার এসআই মোঃ
নাদিম উদ্দীন ও তাঁর সঙ্গীয় ফোর্স। এসময় তার কাছ থেকে ৪ কেজি
গাঁজা উদ্ধার হয়।
এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারীর বিরুদ্ধে কাটাখালী থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে
তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, নারী মাদক কারবারী জেসমিন খাতুন ওরফে বিবিজানের বিরুদ্ধে
বোয়ালিয়া ও মতিহার থানার ৩টি মাদক মামলা রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category