• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৮ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত আলোচনা সভায় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, সাংবাদিক জাহিদুর রহমান উজ্জ্বল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদুল ইসলাম। উক্ত মেলা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। এসময় বিআরডিবি চেয়ারম্যান বাবু অরুণ কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category