• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় নিহত বাবুলের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিলেন শিল্পপতি সোহাগ

দিনকাল বিডি / ৩০০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

মান্দা (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন ( র‌্যাব) এর গুলিতে নিহত বিএনপি নেতা বাবুল কারিগরের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিলেন শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ।
নিহত বাবুল কারিগর মান্দা উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের চক দেবিরাম গ্রামের নজের আলী কারিগরের ছেলে। তিনি গত ২০১৪ সালের ৮ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ( র‌্যাব) এর গুলিতে নিহত হন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, অসহায় এ পরিবারের খোঁজ খবর তেমন কেউ নেন না। অনেকে একটি পাকা ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেউ কথা রাখেনি।
নিহত বাবুল কারিগরের মেয়ে রজিফা জানায়, তাদের জমিজমা বলতে কিছু নাই। যার কারণে বাবার কবরের উপর খড়ির ঘর নির্মাণ করা হয়েছে। দু’টো ঘরের একটি নষ্টের উপক্রম। অন্যটি ফেটে গেছে।
মা অন্যত্র সংসার করছেন। দাদি জোহরা একমাত্র অবলম্বন। রজিফা চক দেবিরাম আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। খেয়ে না খেয়ে তাদের দিনাতিপাত করতে হয়।
তালন্দ ললিত মোহন কলেজ শাখা ছাত্রদলের (সাবেক) সাধারণ সম্পাদক, নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম সোহাগ গত ৪ জুলাই (মঙ্গলবার) তাঁর স্বজনদের মাধ্যমে নিহত বিএনপি নেতা বাবুল কারিগরের মা ও মেয়ের হাতে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন । এছাড়াও প্রতি মাসে পরিবারটির ব্যয় ভার বহন করবেন বলে জানিয়েছেন তিনি।
বাবুল কারিগরের মা জোহরা আবেগ-আপ্লূত কন্ঠে জানান, আমার একমাত্র ছেলে বাবুল নির্বাচনী সহিংসতা দেখার জন্য রামনগর (ময়েন হাজির বাড়ির নিকট) গেলে র‌্যাব (তাঁর ভাষায় এ্যাবে) গুলি করে ছেলেকে মেরে ফেলে।
এ ব্যাপারে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক, তরুণ শিল্পপতি, কানাডা প্রবাসী সাদিকুল ইসলাম সোহাগ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশ নায়ক, তারুণ্যের অহঙ্কার জনাব তারেক রহমানের নির্দেশ ও আদিষ্ট হয়ে এ পরিবারের ভরণপোষণের দায় ভার গ্রহণ করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, খুব শীঘ্রই নওগাঁ ৪৯, মান্দা-৪ আসনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অস্বচ্ছল নেতা কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category