• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মামলা করেও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কাজল হালদার

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি
প্রতিপক্ষের ক্রমাগত হুমকিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কাজল কুমার হালদার।তাকে নিয়মিত ভাবে হুমকি দেয়া হচ্ছে। জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এমনটির অভিযোগ জানালেন কাজল

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের রঞ্জন কুমার হালদারের পুত্র কাজল কুমার হালদার (২৫)।
সোমবার সকালে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিছানায় শুয়ে শুয়ে এমনটির অভিযোগ করে তিনি বলেন, আমি আমার পৈত্রিক জমিজমা দেখাশুনা ও ভোগদখল করছি ।

আমার পিতার অর্বতমানে, আমা্র জ্যাঠা (বড় কাকা)সজন হালদার আমার পৈত্রিক জমিজমা গোপনে রের্কড করিয়া নেয় । এ ঘটনায় আমার দাদু ফরিন্দ্র নাথ বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন ।

আমার দাদুর মৃত্যুান্তে উক্ত মামলাটি আমি পরিচালনা করি বিধায়, আমি যাতে মামলাটি পরিচালনা না করি এ নিয়ে আমার বড় কাকা, ছোট কাকা বিভিন্ন রকম হুমকি দেয় এমনকি আমাকে খুন-জখম করার পরিকল্পনা করে ।

উক্ত জমিজমা সংক্রান্তে পুর্ব শত্রুতার জের ধরে গত ১৩ জুলাই সন্ধার দিকে আমি স্থানীয় বাধাল বাজার থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় হরেকৃঞ্চ রায়ের বাড়ির সামনে পৌছালে পুর্ব পরিকল্পনা অনুযায়ী আমার জ্যাঠার পুত্র উজ্জল হালদারের নেতৃত্বে এলাকার চিহ্নিত ভারাটিয়া সন্ত্রাসী আমার পথরোধ করে হামলা করে ।

জীবন বাঁচাতে দৌড়ে প্রতিবেশী মানিক হালদারের ঘরে যেতে গেলে,মানিক হালদারের ঘরের দরজার সামনে উক্ত উজ্জল ও তার ভারাটিয়া সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালায় ।

হামলাকরীরা আমাকে মৃত্য ভেবে ফেলে রেখে চলে যায় । পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

সন্ত্রাসীদের হামলায় আমার দুই পা ভেঙ্গে যায়, হাতসহ তাদের এলোপাথরী কোপে গুরুতর জখম হই । যে কারনে এখনও আমি বিছানা থেকে উঠতে পারি না । কবে আমার পা ভাল হবে, ভাল ভাবে হাটটে পারবো আমি জানি না।

সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমার জ্যাঠাতে ভাই উজ্জল হালদার প্রধান করে ও তার ভারাটিয়াদের নামে আমি বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি । মামলা দায়েরের পর আসামীরা জামিনে এসে আমাকে অব্যাহতভাবে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে ।

তাদের ক্রমাগত হুমকিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমি । চরম নিরাপত্তাহীনতায় দিন ও রাত পার করছি । আমি তো চলতে পারি না । বিছানায় শুয়ে বসে কাটাই । এমনকি দিনেও ঘরের দরজা দিয়ে রাখি ।

কা্জল কুমার হালদার বলেন, সরকারের কাছে আবেদন “আমি আমার জানের নিরাপত্তা চাই”। আমার জীবনের নিরাপত্তার সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category