• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি!

মেলান্দহে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা মিছিল ও কর্মী সমাবেশ

দিনকাল বিডি / ২৯১ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

জেলা প্রতিনিধি, জামালপুর :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জামালপুর জেলা শাখার সুরা ও কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান আজাদী।

শুক্রবার (১৮ অক্টোবর) মেলান্দহ উপজেলার একাধিক ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী প্রচারনা মিছিল ও গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে বলেন, দেশে ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সৎ, আদর্শবান ও ইসলামপন্থী নেতৃত্বের বিকল্প নেই। জামায়াত সেই নেতৃত্ব দিতে সর্বদা প্রস্তুত।দিনব্যাপী প্রচারনা মিছিল ও গণসংযোগ শেষে সন্ধ্যায় উপজেলার দুরমুঠ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী ও সুধী সমাবেশে যোগ দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান আজাদী জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন এবং নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার সুরা ও কর্ম পরিষদের সদস্য মো. রশিদুজ্জামান, মেলান্দহ উপজেলা জামায়াতের আমীর মো. ইদ্রিস আলী, মেলান্দহ উপজেলা শাখার নায়েবে আমীর মো. শফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category