• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে শিকল বাধা যুবকের মরদেহ উদ্ধার, মা ভাই বোন আটক

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে আলম ফরাজি (৩৮) নামে এক যুবকের শিকল বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের আব্দুর রব ফারাজির ছেলে। সোমবার বেলা ২ টার দিকে পুলিশ তার মরদেহ হেফাজতে নেয়। আলম ফরাজিকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে এমন সন্দেহে পুলিশ তার মা রহিমা বেগম (৬৫), ভাই বাদশা ফরাজি (৪৫) ও বোন রেক্সনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আলম ফরাজির স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

আলমের মা রহিমা বেগম বলেন, তার ছেলে আলম ফরাজি দীর্ঘদিন ধরে মস্তিস্ক বিকৃতিজনিত রোগে ভূগছিল। পরিবারের সদস্যরা তাকে পায়ে সিকল দিয়ে বেঁধে রাখতো। রবিবার দিবাগত রাত ১ টার দিকে আলমকে ঘরের পিছনে একটি গাছের সাথে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছিলো। আজ বেলা সাড়ে ১০টার দিকে দেখি সে গাছের গোড়ায় বসে আছে। পরে দেখি সে মৃত। তার গলায় একটি দড়ি পেচানো ছিলো।

খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আলম ফরাজির মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। জ্ঞিাসাবাদের জন্য তার মা, ভাই ও বোনকে থানায় নেওয়া হয়েছে। লাশের পোষ্টমর্টেম করানো হবে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category