• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোল্লাহাটে এক মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট থেকে এক মণ (৪০ কেজি) গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও মোঃ সাইফুল ইসলাম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে মোল্লাহাট থানা এলাকার মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে গোপালগঞ্জ টু খুলনা নোয়াপাড়াগামী মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে ঢাকা মেট্রো ন ১৫-৩০০৯ নং পিকআপ তল্লাশি চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল হোসেন (৩২) চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং মোঃ সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায় মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে গোপালগঞ্জ টু খুলনা নোয়াপাড়াগামী মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে যাহার রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো ন ১৫-৩০০৯ পিকআপ তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। এ ব্যাপারে গ্রেফতার আবুল হোসেন ও মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category