• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ময়মনসিংহে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত টয়লেটে মিলল শিশুর লাশ, চাচা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল,ময়মনসিংহ:
ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের চার দিন পর এক শিশুর লাশ একটি পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ মামলায় শিশুর চাচাকে গ্রেফারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত বাইজিদ মাহমুদ (৬) গত ২৪ মার্চ থেকে নিখোঁজ ছিল। তার বাড়ি উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। পুলিশ এ ঘটনায় বাইজিদের আপন চাচা সোহাগকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার বিকেল থেকে বাইজিদ নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে নানা জায়গায় খোঁজ করা হয়। না পেয়ে একপর্যায়ে আশেপাশের এলাকায় মাইকিং করা হয়। কিন্তু কোথাও বাইজিদের সন্ধান পাওয়া যায়নি। পরে তার স্বজনেরা ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মোবাইল ফোনে বাইজিদের মুক্তিপণ চেয়ে কল দেওয়া হয়। এ ঘটনায় স্বজনেরা থানায় অপহরণ মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে বাইজিদের চাচা সোহাগকে গ্রেফতার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার বিকেলে শিশু বাইজিদের মরদেহ পার্শ্ববর্তী কলাবাগানের একটি পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘তদন্তের সূত্র ধরে ও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে একজনকে গ্রেফতার করলে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার বলেন, ‘জিডির পর থানায় অপহরণ মামলা হয়। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় জাহাঙ্গীরের ছেলে বাইজিদের লাশটি পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category