• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাঙামাটিতে সংগঠন বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপি’র ৯ নেতা-কর্মী বহিস্কার

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: জনমনে আতঙ্ক সৃষ্টি, হুমকি, ভয়-ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলা সহ সংগঠন বিরোধী নানান অভিযোগে রাঙামাটিতে ৯ নেতা-কর্মীকে বহিস্কার করেছে জেলা বিএনপি।
তবে, বাঘাইছড়িতে বহিস্কৃত দুই নেতার দলীয় পদবি উল্লেখ করা হলেও বাকি ৭ জনের পদবি উল্লেখ করা হয়নি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে পৃথক তিনটি বিবৃতিতে ৯ নেতা-কর্মী ও সমর্থককে বহিস্কারের কথা জানিয়েছে জেলা বিএনপি। রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সই করা বিবৃতিতে বহিস্কারের কথা জানানো হয়েছে সংবাদ মাধ্যম কে।
বহিস্কৃতরা হলেন- জেলার বাঘাইছড়ি পৌর বিএনপি’র সদস্য মো.ষঃ নাছির উদ্দিন ও বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ বখতেয়ার।
এ ছাড়া রাঙামাটি জেলা শহরের পৌর এলাকার পুরাতন বাসস্টেশন এলাকার মোহাম্মদ কালু মিয়া (কসাই কালু), মোঃ ফারুক, মোঃ ইকবাল, মোঃ জুয়েল ও মহিলা কলেজ এলাকার মোহাম্মদ রানা, মোঃ লিটন এবং মো. রুবেল।
পৃথক তিনটি বিবৃতিতে একই ভাষায় জানানো হয়েছে, দলের নির্দেশনা অমান্য করে সংগঠন ও শৃঙ্খলাবিরোধী কর্মকান্ড চালিয়ে দলের সুনাম নষ্ট ও দলীয় শৃঙ্খলা বিনষ্ট করায় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে দলের প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পর্যায়ের/অঙ্গ সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক সাময়িক বহিষ্কার করা হলো তাদের কে।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু সাংবাদিকদের বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ কারীদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার জন্য কেন্দ্র থেকে আমাদের কাছে নির্দেশনা রয়েছে। বহিষ্কারকৃতরা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থক। তাদের প্রাথমিক সদস্য পদ সহ সাময়িক বহিষ্কার করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category