• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাঙ্গামাটি আসনে আ’লীগ প্রার্থীর পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন!

দিনকাল বিডি ২৪ / ১৮৬ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে ভোট চাইলেন ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের রিজার্ভ বাজারে আওয়ামী লীগ প্রার্থীর এক প্রচারণা সভায় এ ঘটনা ঘটে। তিনি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক।
স্থানীয়রা জানান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে প্রচারণা সভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি বক্তব্যে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে রাঙ্গামাটিবাসী আছেন এবং তাকে সব সময় সকলে কাছে পায় মন্তব্য করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চান।
এ বিষয়ে জানতে পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর হেলাল উদ্দিনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। এছাড়া তাকে এসএমএস দিয়েও কোনো উত্তর ও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে স্থানীয় ক’জন সাংবাদিক জানান।

এদিকে পৌর বিএনপির সভাপতি শফিউল আজম বলেন, বিষয়টি আমি অবগত নই। হয়তো কাউন্সিলর হিসেবে কোনো বিধান আছে এলাকায় এমপি গেলে থাকতে হবে, তাই সে ছিল।

আওয়ামী লীগের প্রচারণা সভায় থাকা ও মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সেটা সে পারে না। যদি তা সঠিক হয় তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ’র কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি এ প্রসঙ্গে জানি না। যদি এমনটা হয় তাহলে সে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাওয়াল উদ্দিন প্রসঙ্গক্রমে বলেন, তিনি (হেলাল) প্রচারণা সভায় ছিলেন ওই এলাকার একতা সংঘের সভাপতি হিসেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category