• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজনৈতিক দলে ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্ত করণের দাবিতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ২৪৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্তকরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অপরাজিতা ও নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাগেরহাট জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন। এসময়, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
নারী নেত্রীরা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতা নিশ্চিতে সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে ৩৩ ভাগ নারীকে অন্তর্ভুক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ জাতীয় ও স্থানীয় নির্বাচনে সমসংখ্যক নারীদের মনোনয়ন দেওয়ার দাবিও তোলেন তারা। রাজনৈতিক দলে নির্দিষ্ট ফরমে চাঁদা দিয়ে নারীদের সদস্যপদ নিশ্চিত করতে হবে। প্রতিটি দলের জেলা ও উপজেলা কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তি ছাড়াও কমপক্ষে একটি সহসভাপতি বা যুগ্ম সম্পাদক পদ দিতে হবে। সেই সাথে স্থানীয় নির্বাচনে কেবলমাত্র প্রতীকী অংশগ্রহণ নয়, নারীর প্রত্যক্ষ অংশগ্রহন নিশ্চিত করারও দাবি জানান বক্তারা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category