• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী মহানগর বিএনপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়ের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৮০ Time View
প্রকাশঃ সোমবার, ১২ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগর বিএনপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার সকালে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের সাবেক নেতারা সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা পদবঞ্চিত নেতারা রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন। এ সময় সেখানে সাবেক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের অনুসারী সাধারণ কর্মীরাও। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। এ সময় রাজশাহী মহানগর বিএনপিতে এখন ‘হাইব্রিডের বাম্পার ফলন’ হচ্ছে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক নেতারা বলেন, ‘রাজশাহীতে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে থানা ও ওয়ার্ড পর্যায়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে। যেসব আওয়ামী সন্ত্রাসীর হাতে অতীতে বিএনপির নেতা-কর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন, তাদেরকেই এখন নগর বিএনপির কিছু নেতা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।’
বিএনপির বর্তমান নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোরও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
এ সময় উপস্থিত ছিলেন, রাসিক ১৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম মিলু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন দিলদার, মতিহার থানার সভাপতি মোঃ আনসার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ খাসদার আলী, শাহদুম থানা সভাপতি মোঃ মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ মতিন, রাজপাড়া থানার সভাপতি মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন-সহ সাবেক যুবদল মহানগর সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সেচ্ছাসেবক সাবেক রিমন, ভারপ্রাপ্ত সাবেক ছাত্রদল সভাপতি ফামিন, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category