• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ২ নারী

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১০০ ইয়াবা ট্যাবলেট ও ৩৬ গ্রাম হেরোইনসহ দুইজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ২৪ হাজার দুইশত টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মোসাঃ রোজী বেগম (৪৫) ও মোসাঃ সালমা খাতুন (২৩)। রোজী বেগম রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার মৃত আব্দুল মান্নানের মেয়ে ও সালমা একই এলাকার মোঃ শাহ আলমের মেয়ে।
অভিযান পরিচালনা করেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জী’র সার্বিক তত্ত¡াবধানে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, এসআই মোঃ ইমরান হোসেন ও তার সঙ্গীয় ফোর্স।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার একটি বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় সেখানে অভিযান চালিয়ে ১০০ ইয়াবা ট্যাবলেট ও ৩৬ গ্রাম হেরোইন তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ২৪ হাজার দুইশত টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category