• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ওয়ান শুটারগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত ১০টায় মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা নামক এলাকা হতে ওয়ান ২টি শুটারগান, ৩টি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, ৩টি লোহার হাসুয়া ও ২টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথ্য নিশ্চি করেছে র‌্যাব-৫।
র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসি এবং সেনাবাহিনীর একটি যৌথ অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা নামক এলাকায় ওয়ান শুটারগান ও বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্রের সন্ধান পায়। পরবর্তীতে র‌্যাবের ও সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে উপরোক্ত ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।
উপরোক্ত আলামত সমূহ রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category