• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি-সহ অস্ত্র কারবারী রাজ গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি-সহ মোঃ রায়হাতুল সালমান রাজ (১৯), নামের এক অস্ত্র কারবারী গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধায় মহানগরী চন্দ্রিমা থানাধীন খরখড়ী এরাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তকেব তার সাথে থাকা অপর তিনজন সহযোগী পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ রায়হাতুল সালমান রাজ, সে রাজশাহীর দূর্গাপুর থানা হাট কানপাড়া গ্রামের মোঃ আব্দুস ছালামের ছেলে। পলাতক আসামী মোঃ মাইনুল ইসলাম (৩২), সে একই থানার খিদ্র খলসী গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে, মোঃ জনি (৩৬), সে গগনবাড়িয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে, আইয়ুব আলী (৫০), বাজু খলসী(সাজিপাড়া) গ্রামের বাসিন্দা ও মোঃ রফিকুল ইসলাম (৫৫), গগনবাড়িয়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাাব জানায়, জিজ্ঞাসাবাদের গ্রেফতার রাজ জানায়, বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি পলাতক আসামীগনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করে আসছে।

এ ব্যপারে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী মহানগীর চন্দ্রিমা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category