• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার ৯জন আসামি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা-সহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ৬ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিনগত রাত থেকে শুরু করে রবিবার দুপুর ১টার মধ্যে মহানগরীর বোয়ালিয়া, শাহমখদুম, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো: মোঃ সোহলে রানা (৩২), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা থানা ও গ্রামের মৃত আলতাফের ছেলে, মোঃ তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), সে শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মোঃ বজলুর রহমানের ছেলে, মোঃ আল মামুন (৫১), সে একই থানার উত্তর নওদাপাড়ার মৃত গোলাম মোর্তুজার ছেলে, মোঃ শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), সে বড় বনগ্রাম শেখপাড়া এলাকার মোঃ আলম সরকারের ছেলে, মোঃ গোলাম মোস্তফা (৬০), সে পবা থানার দাদপুর এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে, মোঃ শরিফুল ইসলাম (৪০), সে বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে ও মোঃ আলমগীর হোসেন ওরফে আলমগীর (৫০) সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মোন্নাফের মোড় এলাকার মৃত আলী ড্রাইভারের ছেলে, মোঃ শরীফ আহম্মেদ রাফি (৩৫), সে কর্ণহার থানার ধর্মহাটা গ্রামের মোঃ আরশাদ আলীর ছেলে ও মোঃ মুক্তার হোসেন (৫৫), সে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড়ের মোঃ ফজলুর রহমানে ছেলে ।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category