• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী মহানগরীতে মাজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর বিভিন্ন মাজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে মাজারের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সভায় পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ ১২ আউলিয়ার দেশ। এখানে যে যার ধর্ম পালন করবে, এটাই স্বাধীনতা। কিন্তু এখন দেশের বিভিন্ন জায়গার মাজারে হামলা ও ভাঙচুর করা হলেও রাজশাহী মহানগরীতে এমন ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।
তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট রয়েছে আরএমপি পুলিশ। সে লক্ষ্যে আরএমপি’র পক্ষ থেকে মাজার নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মাজারের তালিকানুযায়ী সেই এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং থানার সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। অধিকন্ত, আরএমপিতে একটি তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হয়েছে। যেকোনো তথ্য বা অভিযোগ এ তথ্য কেন্দ্রের হট লাইনের নম্বরে জানানো যাবে।
সভায় উপস্থিত বিভিন্ন মাজারের সভাপতি ও সেক্রেটারী মাজার নিরাপত্তার বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, রাজশাহী, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, র‌্যাব-৫ রাজশাহী, বিজিবি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, আরএমপি’র সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ রাজশাহীর বিভিন্ন মাজারের সভাপতি, সেক্রেটারী, খাদেম ও ভক্তবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category