• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে মাদক কারবারী ও ৫ জুয়াড়ী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৭৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী রাজশাহী: রাজশাহী মহানগরীতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক-সহ মোঃ মারুফ হোসেন (২২) নামেরে একজন মাদক কারবারী ও জুয়া খেলা অবস্থায় ৫জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৬ নভেম্বর) দিনগত রাত ফৌনে ৯টা থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর মধ্যে রবিবার রাত ১টায় মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ২০০ পিস ইয়াবা-সহ মোঃ মারুফ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মারুফ একই থানার থানার লক্ষীপুর আইডি বাগানপাড়ার মোঃ আঃ সালামের ছেলে।

এর আগে রাত পৌনে ৯টায় মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৫জন জুয়াড়ীকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আনোয়ার হোসেন বাবু (৫০), মোঃ জহুরুল ইসলাম (৪০), (আপন দুই ভাই) তারা মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে, মোঃ শহিদুল ইসলাম (৩৫), সে একই থানার সুচারণ পূর্বপাড়ার মৃত আব্দুল আজিজ মীরের ছেলে, মোঃ রাসেল (৪২), সে পবা থানার গোবিন্দপুরের মৃত লুৎফর রহমানের ছেলে, ও মোঃ সান্নান আলী (৩০), সে বেলপুকুর থানার উত্তর কাজির পাড়ার মৃত লালচানের ছেলে।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ,নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে পৃথক দু’টিএকটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category