• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে আওয়ামী ও যুবলীগ কর্মী-সহ গ্রেফতার-৮

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐে আওয়ামী ও যুবলীগ কর্মী-সহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগেগ্রেফতারকৃতরা হলো: আ’লীগ কর্মী মো রাতুল ইসলাম ঝলক (২১) ও যুবলীগ কর্মী মোঃ রিপন আলী (৪২), সে মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমাখাঁ গোরস্থান এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ও রিপন রাজপাড়া থানার বসুয়া গ্রামের মৃত মন্টু আলীর ছেলে।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জন, মাদক মামলায় ২জন, ওয়ারেন্টভ‚ক্ত ৩ জন এবং অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category