• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাইমদসহ মাদক কারবারী গ্রেফতার ৩

দিনকাল বিডি ২৪ / ২০০ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে ৫৫০ লিটার চোলাইমদসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শনিবার (১৪ অক্টোবর) রাত পোনে ৩টায় চারঘাট থানাধীন গুইয়াবাড়ী গ্রাম হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাটিকামারী (পুঠিমারী) গ্রামের মোঃ তজিম উদ্দিনের ছেলে মোঃ মিনহাজুল ওরফে কলিন্স (২৫), একই থানাধীন গুইয়াবাড়ী গ্রামের মৃত মোকছেদ প্রামাণিকের ছেলে মোঃ মুকুল (৩০) ও বাটিকামারী গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে মোঃ মোরছালিন (২৪)।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় চারঘাট থানাধীন গুইয়াবাড়ী গ্রামের মোঃ মিন্টুমিয়ার আমবাগানের ভিতরে কিছু মাদক কারবারী মাদক বিক্রি করছে। এমন তথ্যেও ভিত্তিতে শনিবার রাত পোনে ৩টায় সেখানে অভিযান চালিয়ে ৫৫০ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদ কারবারীদেরকে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category