• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামী আশুলিয়া থেকে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী পবা থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুলসুমকে দীর্ঘ ১০ বছর পর আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টায় ঢাকার সাভার থানার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামী মোসাঃ কুলসুম বেগম, সে রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা দেওয়ান পাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের মেয়ে। শুক্রবার (৮ মার্চ) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলার যাবজ্জীবন কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ২বছর বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোসাঃ কুলসুম বেগম। বৃহস্পতিবার রাতে তাকে সাভার থানার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী স্বিকার করে, সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। জামিন নেওয়ার পর দীর্ঘদিন ১০ বছর যাবৎ বিভিন্ন স্থানে আত্বগোপনে ছিল।
শুক্রবার সকালে তাকে গোদাগাড়ী থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category