• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগর-আত্রাইয়ে ইউনিয়ন আ‘লীগের সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং আত্রাই উপজেলার কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান, রাণীনগর উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর লুটপাট,ককটেল বিস্ফোরণ এবং আগুন ধরে দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন গত আগষ্ট মাসে মামলা দায়ের করেন। সোমবার রাতে অভিযান চালিয়ে দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর আলম (৬০) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর আলম উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং গোনা দিঘিরপার গ্রামের রইচ উদ্দীনের ছেলে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, উপজেলার মোল্লাহ আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি অমিত সাহা (২৮) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অমিত সাহা উপজেলার বহলা গ্রামের অমিও চন্দ্রের ছেলে। সম্প্রতি আত্রাই থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় জরিত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category