• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দিবস উপলক্ষ্যে শপথ পাঠ (নির্বাচিত), আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং খাল ও জলাশয় পরিস্কার পরিচ্ছন্নতাসহ নানা কর্মসূচি গ্রহণ করে।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন স্থানে পরিবেশবান্ধব বৃক্ষের চারা রোপণ করা হয়। এরপর উপজেলার খাল ও জলাশয় এবং পরিষদ প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও এবারের জাতীয় দিবসের শ্লোগানের উদ্ভাবক আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান।অন্যদেও মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন নওগাঁর ছাত্রনেতা ফজলে রাব্বী এবং উদ্যোক্তাদেও পক্ষে ফিরোজ হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, সুবিধাভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যুবক-যুব মহিলাদের মাঝে ৭লাখ ৫৫হাজার টাকার ঋণের চেক, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category