• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাণীনগরে টমটগাড়ী চাপায় শিশু নিহত

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে টমটম গাড়ীর চাপায় মারিয়া আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের সিলমাদার ধারাগাড়ী নামক স্থানে এঘটনা ঘটে। শিশু মারিয়া সিলমাদার ধারাগাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশু মারিয়া সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এসময় আবাদপুকুর থেকে একটি টমটম গাড়ী আদমদীঘি যাবার সময় ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা টমটমকে ধাক্কা দেয়। এসময় টমটম উল্টে শিশু মারিয়ার উপর চাপা পরে। পরে লোকজন মারিয়াকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকি’সক মারিয়াকে মৃত্যু ঘোষনা করেন।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন,শিশু নিহতের ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মো: শহিদুল ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category