• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাণীনগরে নারীর আচল থেকে ৩১০পিস ইয়াবা উদ্ধার

দিনকাল বিডি / ১৯৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে হামিদা বিবি (৩৫) নামে এক নারীকে আটক করেছে। আটককালে হামিদার আচল থেকে ৩১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আটক হামিদা উপজেলার গোনা মধ্যপাড়াগ্রামের ইমদাদুল হকের স্ত্রী। তার বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,বৃহস্পতিবার রাত অনুমান পৌনে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হামিদা বিবি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় সন্দেহ হওয়ায় ওই নারীকে ধরে তল্লাশী করে পড়নের আচল থেকে প্রায় ৯৩ হাজার টাকা মূল্যের ৩১০পিস (অ্যামফিটামিন জাতীয় মাদক) ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category