• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে বজ্রপাতে মারা গেল আপন দুই ভাই!

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ বুধবার, ২১ জুন, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে খলিয়ানে খেলার সময় বজ্রপাতে শামিউল আলম (৯) ও রিফাত হোসেন (৩) নামে আপন দুই ভাই মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এঘটনা ঘটে। নিহত দুইজন ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লাভলুর প্রতিবেশি আলমগীর হোসেন বলেন,দুপুর পৌনে ১২টা নাগাদ বৃষ্টি নামার সময় বাড়ীর খলিয়ানে শামিউল ও রিফাত হোসেন খেলা-ধুলা করছিল।এসময় হঠা’ করেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়। আলমগীর হোসেন আরো বলেন,লাভলু ফকিরের ওই পুত্র সন্তান। এছাড়া আর কোন সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেই বলেন,খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠিয়েছি। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

আত্রাইয়ে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা সুপার নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে মটরসাইকেলের নিয়ন্ত্র হারিয়ে ছামসুর রহমান মাদানী (৫০) নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এসময় ইব্রাহিম হোসেন (১৬) নামে এক ছাত্র আহত হয়েছে। আহত ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ছামসুর রমহমান আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা রহমানিয়া কওমী মাদ্রসার সুপার । সে রাণীনগর উপজেলার পাঁচুপুর গ্রামের মৃত জান্নাত সরদারের ছেলে এবং আহত ইব্রাহিম সোনাইডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। মঙ্গলবার রাত অনুমান সোয়া ১০টায় এঘটনা ঘটে।
অত্রমাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন,রাত সোয়া ১০টা নাগাদ মটরসাইকেলে মাদ্রাসার ছাত্র ইব্রাহিমকে সাথে নিয়ে সুপার ছামসুর রহমান কিছু নাস্তা কিনার জন্য আত্রাই সদরে যাচ্ছিলেন। এসময় কালীগঞ্জ-আত্রাই সড়কের আত্রাই পল্লীবিদ্যু’ সাবষ্টেশনের একটু অদুরে মোড়ে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পরে যায়। এসময় লোকজন দেখতে পেয়ে তাদেরেকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে চিকি’সক ছামসুর রহমানকে মৃত্যু ঘোষনা করেন। এছাড়া ইব্রাহিমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাতেই আত্রাই হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category