• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে যুবলীগ নেতাসহ ৭জন গ্রেফতার

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

রাণীনগর (নওগঁা) প্রতিনিধি : নওগঁার রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় মোতাহার হোসেন (৪৪) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দীন জানান,অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার সিংগারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সদস্য মোতাহার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী মোতাহার। এছাড়া মারপিট,ভাংচুর ও চুরির অভিযোগে রোববার রাতে দায়েরকৃত মামলায় উপজেলার চকাদীন গ্রামের জাফর আলীর ছেলে এনামুল শাহা (৪৮),একই গ্রামের আব্দুল জব্বার শাহার ছেলে বেলাল হোসেন(৫২),কাইছার আলীর ছেলে আবেদ আলী (৫২),আব্দুল জব্বারের ছেলে হেলাল উদ্দীন (৫০) কে গ্রেফতার করা হয়েছে। একই রাতে আদালতের পরোয়ানামুলে উপজেলার অলংকার দীঘি গ্রামের মমতাজের ছেলে লুৎফর রহমান এবং পুর্ব বালুভরা গ্রামের রবি চরনের ছেলে সুমন কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category