• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাণীনগরে রাতের আঁধারে যুবদল নেতাকে কুপিয়ে আহত

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে রাতের আঁধারে আনোয়ার হোসেন (৩২) নামে এক যুবদল নেতার উপর হামলাা চালিয়েছে মূখোশধারীরা। হামলায় আহত আনোয়ারকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার রাত অনুমান সারে সাতটায় রাণীনগর-আবাদপুকুর রাস্তার আমগ্রামের মোড় নামকস্থানে। আনোয়ার আমগ্রামের আব্দুর রশিদের ছেলে এবং কালীগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের অন্যতম সদস্য।

হামলার শিকার আনোয়ার হোসেন বলেন,রোববার রাতে নওগাঁ থেকে কাজ শেষে আবাদপুকুর বাজারে যান। সেখানে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে রাত অনুমান সাড়ে সাতটা নাগাদ বৃষ্টির মধ্যেই বাড়ী ফিরছিলেন।এসময় রাণীনগর-আবাদপুকুর রাস্তার আমগ্রামের মোড় থেকে গ্রামের রাস্তার একটু অদুরে পৌছলে সাথে সাথেই ১৫/২০জন মূখোশধারী তার উপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা এ্যালোপাথারী মারপিট ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাতেই নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। তবে কারা কি কারনে এহমালা চালিয়েছে তা বলতে পারেননি তিনি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,হামলার খবর পেয়েছি। তবে এব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।তার পরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category