• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাণীনগরে ১৭১৯কেজি চাল জব্দ

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১৭১৯ কেজি চাল চব্দ করা হয়েছে। বুধবার রাত ১১টা নাগাদ উপজেলার বিলকৃষ্ণপুর ধোপাপাড়া এলাকা থেকে এই চালগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
সহকারী কমিশনার জানান,সরকারী চাল পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তি উপজেলার বিলকৃষ্ণপুর ধোপাপাড়া মজিবর রহমানের ছেলে আশরাফ আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিক বিহীন তার বাড়ী থেকে মোট ১৭১৯কেজি চাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চালগুলো পারইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ইদ্রিস আলীর হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো জানান,প্রাথমিক ভাবে চালগুলো সরকারী খাদ্যবান্ধব কর্মসূচীর হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া বেশ কিছু সরকারী খালি বস্তাও পাওয়া গেছে। তবে চালগুলো সরকারী কি না,এবং প্রকৃত মালিক কে তা জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গঠিত তদন্ত কমিটির তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন,যে বাড়ী থেকে চালগুলো জব্দ করা হয়েছে ওই বাড়ীর মালিক জানিয়েছেন চালগুলো তার নয়। এই জন্য চালের প্রকৃত মালিক কে,কারা এর সাথে জরিত এবং চালগুলো সরকারী কিনা এসব বিষয়ে জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category