• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ মে, ২০২৩

মোঃ তারেক রহমান,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ বৈশাখ মাসের শেষেও অনাবৃষ্টি ও দাবদাহ। সর্বত্র টানা খরা। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। ফসলি জমি শুকিয়ে গেছে। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে। ফলে সব আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। স‚র্যের গনগনে আঁচে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রচÐ তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

বেড়েছে ডায়রিয়া, জ্বর, সর্দিসহ গরমজনিত নানা রোগ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুট্টা, ধান, গমসহ মাঠের অন্যান্য ফসল। নষ্ট হয়ে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এ অবস্থায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।বৃষ্টি চেয়ে মুসল্লিরা ইস্তিস্কার নামাজ ও বিশেষ দোয়া করেন।

শনিবার (১৩মে) উপজেলার মধ্য ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসার মাঠে দুপুরের দিকে এই নামাজ আদায় করেন আলেম উলেমা ও সাধারণ মুসল্লিরা।নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন মোনাজাত পরিচালনা করেন ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াকুব আলী। নামাজে কয়েক শ মানুষ উপস্থিত হন।নামাজে অংশ নেয়া কৃষক সুলতান বলেন, ‘আমার জীবনে রোদের তাপ এত দেখিনি।

ঘরের ভেতরে বা বাইরে কোথাও থাকা যাচ্ছে না। ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না।কঠিন সময় অতিক্রম করছি আমরা। আল্লাহ যেন বৃষ্টি দিয়ে আমাদের উপকার করেন, সেই আশায় এসেছি প্রার্থনা করতে৷ এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তাই বৃষ্টির জন্য আমরা নামাজ আদায় ও দোয়া করলাম।’নামাজ ও মোনাজাত পরিচালনাকারী ইমাম মুহতামিম মুফতি ইয়াকুব আলী বলেন, ‘রাসুল (সা.) তার সময়েও বৃষ্টির জন্য এই সালাত আদায় করতেন। আমরাও আদায় করলাম। আল­াহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম।

রাণীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ে জরিমানা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার প্রাণী সম্পদ হাটে অতিরিক্ত টোল আদায়ের আপরাধে ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ মে) দুপুরে কাতিহার হাটের ইজারাদার লিয়ন গরু প্রতি ২৩০ টার স্থলে ৪০০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকার স্থলে ১৫০ টাকা টোল আদায় করছিলেন। ভ্রাম্যমাণ আদালত হাটে গিয়ে ইজারাদারকে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা। তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকার অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কাতিতার হাটের ইজারাদার লিয়নকে জরিমানা করা হয়েছে এবং পরবর্তী হাটে অতিরিক্ত টোল আদায় না করার বিষয়ে হাট ইজারদারকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি। হাট ইজারাদার লিয়নের কাছে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category