• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রামপালে গৃহবধূকে মারপিট ডাকাত মনি গাজী গ্রেফতার

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ শনিবার, ১০ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাশিদা খাতুন (৩৪) নামের এক গৃহবধূকে মারপিটের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৯ জুন) রাতে মামলাটি করেছেন ভুক্তভোগী গৃহবধূ রাশিদা খাতুন। ওই রাতেই রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে সুন্দরবনের আত্মসমার্পণকৃত বনদস্যু মনি গাজী (৪০) কে গ্রেফতার করেছে। আটক বনদস্যু মনি গাজী উপজেলার কৈগরদাসকাটি চর এলাকার মৃত আনার গাজীর পুত্র। এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ মে সোমবার বেলা ১২ টার সময় ওই গৃহবধূ রাশিদা সাইক্লোন শেল্টারের পূর্ব পাশের একটি দোকানের পাশ দিয়ে যাওয়র সময় বনদস্যু মনি গাজী ও তার সহযোগীরা মারপিট করে গুরুতর আহত করে। আহত রাশিদাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মামলা করার পর পরই প্রধান আসামী মনি গাজীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে। আপর আসামীদের ধরার চেষ্টা চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category