• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রামপালে পিক-আপের ধাক্কায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণহীন পিক-আপ গাড়ির ধাক্কায় মোসাঃ শোভা খাতুন (৯) নামের এক চতুর্থ শ্রেণির স্কুল পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত শোভা উপজেলার শ্রীফলতলা এলাকার মোঃ আলমগীর হোসেনের মেয়ে। সে পাশ্ববর্তী শ্রীফলতলা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ মে) সকাল ৬.৪৫ টার দিকে মায়ের সাথে প্রাইভেট পড়ার জন্য হেঁটে হেঁটে রামপালের দিকে যাচ্ছিল।

তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পিছন দিক থেকে ঘাতক পিক-আপ এসে শোভাকে ধাক্কা দিয়ে ড্রাইভার পিক-আপ ফেলে পালিয়ে যায়। পিকআপের ধাক্কায় শোভা রাস্তার উপর পড়ে গুরুতর জখম হয়। তার মায়ের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিক-আপটি থানার নিয়ে যায়।
এ বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত) বিধান বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির একটি বাচ্চা মারা গেছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক পিক-আপটি আটক করা হয়েছে। নিয়ন্ত্রনহীন পিক-আপ চালককে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category