• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রামপালের ১ কেজি গাঁজাসহ নারী আটক

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
রামপালে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ এক নারীকে আটক করা হয়েছে ৷ বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় খুলনার একটি আভিযানিক দল রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের গাজিখালি এলাকায় অভিযান পরিচালনা করে কনক মন্ডল (৪৫) কে আটক করে ৷ আটক কনক মন্ডল উপজেলার গাজীখালী গ্রামের সমীর মন্ডলের স্ত্রী।

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক বেচাকেনার খবর পেয়ে তারা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সমীর মন্ডলের বাড়িতে অভিযান চালায় ৷ এ সময় তার ঘরের ভেতরে খাটের নিচে থেকে প্লাস্টিক বাজার ব্যাগের মধ্যে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করে ৷ এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ পরিদর্শক মো. জামাল হোসেন বাদী হয়ে কনক মন্ডল ও তার স্বামী পলাতক সুনীল মন্ডল ( ৫০) এর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ৷

রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক আসামিকে বাগেরহাট আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category