• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

লালপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইছার উদ্দিন ইন্তেকাল করেছেন!

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

মোঃ আতাউর রহমান
লালপুর(নাটোর) প্রতিনিধি
লালপুর উপজেলার বালিতিতা ইসলাম পুর নিবাসী বীরমুক্তিযোদ্ধা ইছার উদ্দিন ইন্তেকাল করেছেন। সোমবার (৫নভেম্বর) সকালে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বীরমুক্তিযোদ্ধা ইছার উদ্দিনের মৃত্যুতে উপজেলা প্রশাসন থেকে গার্ড অব অনা্র প্রদান করা হয়। এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। বীরমুক্তিযোদ্ধা ইছার উদ্দিন স্বাধীনতা যুদ্ধের সময় দেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিল। তার অবদানের কথা জাতি ভুলবে না। বীরমুক্তিযোদ্ধা ইছার উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন। নাটোর-১( লালপুর – বাগাতিপাড়ার) সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল বীরমুক্তিযোদ্ধা ইছার উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এছাড়াও সাবেক সাংসদ মোঃ আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু, সহ-সভাপতি মোঃ মাহামুদুল হক মুকুলসহ আরো অনেকে
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিকেল মরহুম বীরমুক্তিযোদ্ধা ইছার উদ্দিনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category